বিয়ের কার্ড ছাপা ও বিলির পরেও কেন বিয়ে ভেঙে দিলেন সলমন - The News Lion

বিয়ের কার্ড ছাপা ও বিলির পরেও কেন বিয়ে ভেঙে দিলেন সলমন


দি নিউজ লায়ন;    বলিউডের  'মোস্ট এলিজেবল ব্যাচেলর' হলেন সলমন খান। যদিও এই সলমন ও একদিন বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন, এমনকি বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল! এমনটাই জানিয়েছেন সলমনের ঘনিষ্ঠ বন্ধু, প্রযোজক সাজিদ নাদিয়াদয়ালা।   দুবছর আগে কপিল শর্মার শো-তে এসে একথা বলেছিলেন সাজিদ নাদিয়াদয়ালা । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে উঠে এসেছে সেই ভিডিয়ো। 


শোতে এসে সাজিদ বলেন, ''সালটা ১৯৯৯, একবার সলমন আমাকে বলল, চলো একসঙ্গে বিয়ে করে নেওয়া যাক। সেসময় সলমনের একজন বান্ধবী ছিল, আমাকে মেয়ে খুঁজতে হয়েছিল। আমি মা-বাবাকে পাত্রী খুঁজতে বলি। ঠিক হয়, ১৮ নভেম্বর সলমনের বাবার জন্মদিনে দুজনে একসঙ্গে বিয়ে করব। সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। এমনকি কার্ড ছাপা ও বিলি করাও হয়ে গিয়েছিল। হঠাৎই ৫-৬দিন আগে ও (সলমন) বলে আমি বিয়ে করব না। আমার ইচ্ছা করছে না। তবে কার সঙ্গে বিয়ের কার্ড ছাপা হয়েছিল সলমনের সেব্যপারে কিছু বলেননি সাজিদ নাদিয়াদয়ালা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.